Pradhan Mantri Garib Kalyan Anna Yojana: প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা পরিষেবার মেয়াদ বাড়ল আরও ৫ বছর (দেখুন টুইট)

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান ১ জানুয়ারী, ২০২৪ থেকে আরও ৫ বছরের জন্য প্রতি মাসে ৫ কেজি বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করার জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এই যোজনার ফলে ভারত জুড়ে প্রায় ৮১ কোটি দেশবাসী এই সুবিধা ভোগ করবে।

Pradhan Mantri Garib Kalyan Anna Yojana: প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা পরিষেবার মেয়াদ বাড়ল আরও ৫ বছর (দেখুন টুইট)
PMGKY Extend 5 year

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY) পরিষেবার মেয়াদ বাড়ল আরও ৫ বছর।আজই কেন্দ্রীয় মন্ত্রীসভা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY) এর সম্প্রসারণ অনুমোদন করেছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান ১ জানুয়ারী, ২০২৪ থেকে আরও ৫ বছরের জন্য প্রতি মাসে ৫ কেজি বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করার জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এই যোজনার ফলে ভারত জুড়ে প্রায় ৮১ কোটি দেশবাসী এই  সুবিধা ভোগ করবে। মন্ত্রক সূত্রে জানা গেছে কেন্দ্রীয় সরকার আগামী পাঁচ বছরে এই যোজনাতে মোট ১১.৮০ লক্ষ কোটি টাকা ব্যয় করবে। দেখুন সেই ভিডিও-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 29, 2023 03:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).