WB Panchayat Election 2023: গণনা কেন্দ্রে গোলমালের প্রতিরোধ করায় নিগৃহীত বিজেপি প্রার্থী বরুণ হালদার (দেখুন ভিডিও)

বিরোধীদের অভিযোগ, বিরোধীদের বেছে বেছে হেনস্থা করছে পুলিশ। গণনার দিন যেভাবে পুলিশকে এক্ষেত্রে সক্রিয় থাকতে দেখা যাচ্ছে, নির্বাচনের দিন তাঁদের সেভাবে দেখা যায়নি।

WB Panchayat Election 2023: গণনা কেন্দ্রে গোলমালের প্রতিরোধ করায় নিগৃহীত বিজেপি প্রার্থী বরুণ হালদার (দেখুন ভিডিও)
BjP Candidate drag out from Counting

গণনাকেন্দ্রের মধ্যে গণনায় গোলমাল হচ্ছিল। তার প্রতিবাদ করায়  গণনাকেন্দ্রের মধ্যে হেনস্থার শিকার হলেন বিজেপি প্রার্থী বরুণ হালদার।তিনি মামুদপুর গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী। ঘটনাকে ঘিরে উত্তেজনা বারাকপুরের পানপুরে। ক্যামেরায় ধরা পড়ে, ওই বিজেপি প্রার্থীকে রীতিমতো কোমর ধরে কিছুটা শূন্যে তুলে টেনে হিঁচড়ে ভিতর থেকে বার করে আনা হয়। বারাকপুরের পানপুরে গণনাকেন্দ্রের বাইরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 11, 2023 01:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).