Loksabha Election 2024: তৃণমূলের বিক্ষোভের মুখে অর্জুন সিং, ছাপ্পার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে
বুথ দখল ও ছাপ্পার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি ৷ সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা ৷ কালো পতাকাও দেখানো হয় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ৷
নয়াদিল্লিঃ টিটাগড়ের ১৫ নং ওয়ার্ডের ১০৮ নং বুথে তৃণমূলের বিক্ষোভের মুখে অর্জুন সিং (Arjun Singh) ৷ বুথ দখল ও ছাপ্পার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি ৷ সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা ৷ কালো পতাকাও দেখানো হয় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, "এখানে ছাপ্পা পড়ছে। আমি একশো শতাংশ নিশ্চিত। খবর পেয়েই এখানে এসেছি। শুধু হিন্দু নয়, কাউকেই এখানে ভোট দিতে দেওয়া হচ্ছে না। এর থেকেই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, তাই তারা এ সব শুরু করেছে।"
#WATCH | West Bengal | TMC workers raised slogans against BJP MP candidate from Barrackpore Lok Sabha seat, Arjun Singh at Ward no.15, Booth number 108 in Titagarh
"No one is being allowed to vote here. This means that ground has slipped from beneath the feet of TMC," he says. pic.twitter.com/ljkOnTDSk3
— ANI (@ANI) May 20, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 20, 2024 04:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

