PM Narendra Modi With Bill Gates: বিল গেটসের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, দেশবাসীকে দেখার আহবান এক্স হ্যান্ডেলে

মার্চের শুরুতে দেশে এসেছিলেন বিল গেটস। সেই সময় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। বৈঠকে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে ভারতের ডিজিটাল উন্নতির বিভিন্ন দিক উঠে আসে।

PM Narendra Modi With Bill Gates: বিল গেটসের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, দেশবাসীকে দেখার আহবান এক্স হ্যান্ডেলে
Modi With Bill Gates photo Credit: Twitter@ANI & Instagram

মার্চের শুরুতে দেশে এসেছিলেন বিল গেটস। সেই সময় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। বৈঠকে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে ভারতের ডিজিটাল উন্নতির বিভিন্ন দিক উঠে আসে। প্রধানমন্ত্রীর সঙ্গে মহামারীর সময়ে শিক্ষা, টিকাকরণ ইত্যাদি সমাজসেবী ক্ষেত্রে ভারতের সাফল্য নিয়ে আলোচনা করেন বিল গেটস।

আজ (২৯ মার্চ) সকাল ৯টায় তাঁদের সেই কথোপকথনের সাক্ষী হতে ভারতবাসীকে আহবান জানালেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা থেকে দেখা যাবে এই বৈঠকের ভিডিও। নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সময়ে ভারতের 'অবিশ্বাস্য' অগ্রগতি এবং উদ্ভাবনী শক্তির ভূয়সী প্রশংসা করেছিলেন বিল গেটস। এই ধরনের সুবিধা কীভাবে বিশ্বজুড়ে পৌঁছে দেওয়া যায়, সেই সম্পর্কেও তাঁদের আলোচনা হয়েছিল।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 29, 2024 09:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).