PM Narendra Modi: চেনাব সেতুর উপরে দাঁড়িয়ে গর্বের তিরঙ্গা ওড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (দেখুন ভিডিও)

PM Narendra Modi: চেনাব সেতুর উপরে দাঁড়িয়ে গর্বের তিরঙ্গা ওড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (দেখুন ভিডিও)

আজ (৬ জুন,২০২৫) জম্মু-কাশ্মীরে দেশের অন্যতম সাফল্যের নজিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। তাঁর হাতে  উদ্বোধন হল বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ চেনাব রেল সেতুর (Chenab bridge - the world’s highest railway arch bridge)।২৭২ কিলোমিটার দীর্ঘ এই রেল ব্রিজ জুড়েছে উধমপুর, শ্রীনগর, বারামুল্লাকে। চেনাব নদীর উপরে ৩৫৯ মিটার উচ্চতার ব্রিজ এটি। এই চেনাব ব্রিজের উচ্চতা আইফেল টাওয়ারের থেকেও বেশি। এটি ভারতের প্রথম রেল ব্রিজ, যা সম্পূর্ণরূপে কেবল দ্বারা যুক্ত। ১৪৮৬ কোটি টাকা খরচে তৈরি এই ব্রিজের আয়ু ১২০ বছর।

 

পহেলগামে জঙ্গি হামলার পর প্রথমবার জম্মু-কাশ্মীরে গেলেন প্রধানমন্ত্রী মোদী। আর সেখানে গিয়ে উপত্যকার পর্যটন ব্যবসাকে বিশ্বের দরবারে আরও নতুন করে উন্মোচিত করতে বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজ - চেনাব সেতুর উদ্বোধন করেছেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। উদ্বোধনের পর চেনাব সেতুর উপর দাঁড়িয়ে তিরঙ্গা পতাকা নিয়ে (Prime Minister Narendra Modi waves the Tiranga) এই সাফল্যের উদযাপন করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

চেনাব সেতুতে তিরঙ্গা ওড়ালেন প্রধানমন্ত্রী 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 06, 2025 12:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).