Christmas 2025: বড়দিন উদযাপনে কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রী, ছবি শেয়ার করলেন মোদী
বৃহস্পতিবার রাতে দিল্লিতে মন্ত্রীর বাসভবনে ফুলের তোরা নিয়ে হাজির হন প্রধানমন্ত্রী। যেখানে বড়দিন উদযাপনে যোগ দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট জনেদের সঙ্গে পরিচয়-পর্ব সারেন
ক্রিসমাসের (Christmas 2025) রোশনাই আর বিভিন্ন স্বাদের কেকের গন্ধে যেন ম ম করছে চারিপাশ। হাতে আর মাত্র কটা দিনের অপেক্ষা। তারপরেই চব্বিশের বিদাই ঘণ্টা বাজবে। আসবে নতুন একটা বছর। নতুন বছর আসার আগে ক্রিসমাস বা বড়দিন উদযাপনে মেতে ওঠেন বিশ্ববাসী। ২৫ ডিসেম্বরের আগে থেকেই শুরু হয়ে গিয়েছে উদযাপন। কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ানের বাসভবনে ক্রিসমাস উদযাপনের (Christmas Celebrations) জন্যে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার রাতে দিল্লিতে মন্ত্রীর বাসভবনে ফুলের তোরা নিয়ে হাজির হন প্রধানমন্ত্রী। যেখানে বড়দিন উদযাপনে যোগ দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট জনেদের সঙ্গে পরিচয়-পর্ব সারেন। সেই ছবি নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন মোদী। লিখেছেন, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জর্জ কুরিয়ানজির বাসভবনে ক্রিসমাস উদযাপনে যোগ দিয়েছিলাম। সেখানে খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট সদস্যদের সঙ্গে পরিচয় হয়েছে'।
বড়দিন উদযাপনের ছবি শেয়ার করেছেন মোদী...
Attended the Christmas celebrations at the residence of Union Minister Shri George Kurian Ji. Also interacted with eminent members of the Christian community.@GeorgekurianBjp pic.twitter.com/VnUcfFdupX
— Narendra Modi (@narendramodi) December 19, 2024
বড়দিন উদযাপনে কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ানের বাসভবনে প্রধানমন্ত্রী...
#WATCH | Prime Minister Narendra Modi attends Christmas celebration at the residence of Union Minister George Kurian, in Delhi pic.twitter.com/VHIxEPEwxg
— ANI (@ANI) December 19, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

