Pawan Express Fire Breakout: বিহারের মধুবনির জয়নগরে পবন এক্সপ্রেসে আগুন
এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই
বিহারের মধুবনীতে পবন এক্সপ্রেস ট্রেনের এসি কামরায় আগুন লেগেছে। আগুন লাগার কারণ এই মুহূর্তে জানা যায়নি। সূত্রের খবর, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। পবন এক্সপ্রেস মধ্য রেলওয়ে অঞ্চলের অন্তর্গত একটি এক্সপ্রেস ট্রেন যা ভারতের লোকমান্য তিলক টার্মিনাস, মুম্বাই এবং দ্বারভাঙ্গা জংশন, মধুবনী, জয়নগর বিহারের মধ্যে চলাচল করে। ঘটনাটি ঘটেছে বিহারের জয়নগরে। এই ট্রেন মাস কয়েক আগেও দুর্ঘটনার মুখে পড়লেও রক্ষা পায়। বিহারের মুজফফরপুর থেকে মুম্বইগামী পবন এক্সপ্রেসের চাকা ভেঙে যাওয়ার পরও ১০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে, সৌভাগ্যক্রমে ট্রেনের যাত্রীরা সেটা বুঝতে পারেন এবং চালক ও গার্ডকে বিষয়টি সম্পর্কে জানান এবং খোঁজ নিয়ে দেখা যায়, এস-১১ কোচের একটি চাকা ভেঙে গেছে। পড়ে রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা স্টেশনে পৌঁছে চাকা মেরামত করেন।
দেখুন ভিডিও
#WATCH | Fire breaks out in an AC coach of Pawan Express train at Jaynagar in Bihar's Madhubani; no casualties reported in the incident pic.twitter.com/QwnULqdCUi
— ANI (@ANI) December 15, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 15, 2023 03:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

