Parliament Winter Session: আদানি ইস্যুতে তোলপাড় সংসদ, অধিবেশন শুরু হতেই দুদিনের জন্যে মুলতুবি
২৭ নভেম্বর পর্যন্ত স্থগিত লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। আগামী বুধবার বেলা ১১টা থেকে ফের সংসদের উভয়কক্ষের অধিবেশন শুরু হবে।
সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session) শুরু হতেই তা মুলতুবি (Adjourned) হয়ে গেল। অধিবেশনের শুরুতেই আদানি ইস্যুতে তোলপাড় সংসদের উভয়কক্ষ। বিরোধীরা সুর চড়াতেই বাঁধে হট্টগোল। প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দিতে ১ ঘণ্টার জন্যে অধিবেশন স্থগিত করে দেন স্পিকার। কিন্তু এক ঘণ্টা পরেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দু দিনের জন্যে মুলতুবি করে দেওয়া হল সংসদের উভয়কক্ষের অধিবেশন। ২৭ নভেম্বর পর্যন্ত স্থগিত লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। আগামী বুধবার বেলা ১১টা থেকে ফের সংসদের উভয়কক্ষের অধিবেশন শুরু হবে।
লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন স্থগিত...
Parliament 2024 Winter Session: Both Houses adjourned, to meet again on Wednesday
Read @ANI Story | https://t.co/pxnahjCK7L#Parliament #RajyaSabha #wintersession #JagdeepDhankar pic.twitter.com/tUajPr8Zg2
— ANI Digital (@ani_digital) November 25, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 15, 3447 05:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

