Parliament Security Breach Case: সংসদে নিরাপত্তা বিঘ্নের ঘটনায় কর্ণাটক থেকে গ্রেফতার ১ সফটওয়্যার ইঞ্জিনিয়ার

কর্ণাটকের বাগালকোট থেকে গ্রেফতার কার হয়েছে ওই ব্যক্তিকে

Parliament Security Breach Case: সংসদে নিরাপত্তা বিঘ্নের ঘটনায় কর্ণাটক থেকে গ্রেফতার ১ সফটওয়্যার ইঞ্জিনিয়ার
Photo Credits: ANI

সংসদে স্মোক ক্যান নিয়ে বিশৃঙ্কলা সৃষ্টির ঘটনায় এবার এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল।সাই কৃষ্ণা নামের ওই ব্যাক্তিকে কর্ণাটকের বাগালকোট নামক এক স্থান থেকে গ্রেফতার করা হয়েছে।

কয়েকদিন আগেই ললিত ঝা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল এই ঘটনায় এবং দিল্লি পুলিশের তরফে তার কলকাতার বাগুইহাটির বাড়িতে চালানো হয় তল্লাশি। মোট ৬ জন অপরাধীদের পুলিশি হেফাজত আজই শেষ হচ্ছে। তাদেরকে দিল্লি পুলিশের স্পেশাল সেলে আলাদা ভাবে রাখা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। কাউন্টার ইন্টেলিজেন্স টিমের(Counter Intelligence Team) তরফেও তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 21, 2023 11:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).