Pak Spy Arrested: সেনাবাহিনীর অন্দরেই লুকিয়ে পাক গুপ্তচর,ধৃত জওয়ানকে জিজ্ঞাসাবাদে উঠে এল বিস্ফোরক তথ্য
তদন্তে নেমে এবার তদন্তকারীদের হাতে উঠে এল আরও কিছু বিস্ফোরক তথ্য।
নয়াদিল্লিঃ পাক গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর সঙ্গে যোগাযোগের অভিযোগে গত মাসেই গ্রেফতার হয়েছিলেন সিআরপিএফ জওয়ান (CRPF Jawan) মোতিরাম জাট। তাঁর বিরুদ্ধে ম পাকিস্তানি গোয়েন্দা সংস্থাকে দেশের গোপন তথ্য পাচার করার অভিযোগ ওঠে। তদন্তে নেমে এবার তদন্তকারীদের হাতে উঠে এল আরও কিছু বিস্ফোরক তথ্য। মোতিরামের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী, আধা-সামরিক বাহিনী ও বিভিন্ন সরকারি দফতরের প্রায় ১৫ জন কর্মীর সঙ্গে যোগাযোগ রাখছেন পাক গোয়েন্দারা এমনটাই খবর।
মোতিরামকে জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে একাধিক তথ্য। সেলিম আহমেদ নামে এক পাক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। ইতিমধ্যেই তাঁর ফোনের কল রেকর্ড ঘেঁটে সমস্ত প্রমাণ পাওয়া গিয়েছে। গোয়েন্দাদের দাবি, গত দু'বছর ধরে গোপন তথ্য পাচার করার জন্য টাকা পেতেন মোতিরাম।
সেনাবাহিনীর অন্দরেই লুকিয়ে পাক গুপ্তচর,ধৃত জওয়ানকে জিজ্ঞাসাবাদে উঠে এল বিস্ফোরক তথ্য
Exclusive: Pakistani spy linked to CRPF’s Moti Ram Jat was also in contact with 15 Army, govt officials, finds probe
By @mahendermanral https://t.co/TWstKDGr5b via @IndianExpress
— Ritika Chopra (@RitikaChopra__) August 26, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 26, 2025 12:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

