Gujarat Flood: টানা বৃষ্টিতে জলে ভাসছে গুজরাট, খোলা হল মাচ্ছু ২ বাঁধের ৩০টি গেট, রয়েছে জলস্তর বৃদ্ধির আশঙ্কা
গত সোমবার নর্মদা বাধ খোলার পর মঙ্গলে ফের খোলা হল মোরবি এলাকার মাচ্ছু ২ বাধের গেট। এদিন দুপুরে ৩০টি গেট খোলা হয়েছে।
গত সোমবার নর্মদা বাধ খোলার পর মঙ্গলে ফের খোলা হল মোরবি এলাকার মাচ্ছু ২ বাধের (Machhu 2 Dam) গেট। এদিন দুপুরে ৩০টি গেট খোলা হয়েছে। সেই সঙ্গে আশেপাশে এলাকাগুলির প্রশাসনকে সতর্ক করা হয়েছে। জানা যাচ্ছে গুজরাটে এখনও পর্যন্ত ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে এনডিআরএফের সদস্যরা। বিশেষ করে নিচু এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি ৩ জনের মৃত্যুর খবরও সামনে আসছে। মৌসম ভবন সূত্রের খবর আগামী ২৯ অগাস্ট পর্যন্ত গুজরাটের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত এই রাজ্যে ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে।
#WATCH | Gujarat | Over 30 gates of Morbi located Machhu-II dam have been opened to release water as the region continues to receive heavy rainfall pic.twitter.com/FG9NoAWlAY
— ANI (@ANI) August 27, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 27, 2024 04:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

