Operation Keller: দক্ষিণ কাশ্মীরে লুকিয়ে ছিল লস্কর জঙ্গিরা, টেনে বের করে খতম বাহিনীর, উদ্ধার অস্ত্রের 'ভাণ্ডার' দেখুন
অপারেশন কেলার-এ (Operation Keller) ৩ জঙ্গিকে নিকেষ করেছে ভারতীয় সেনা। দক্ষিণ কাশ্মীরের (South Kashmir) সোপিয়ানে শুরু হয় অপারেশন কেলার। সেখানে পরপর ৩ জঙ্গিকে নিকেষ করা হয় বলে জানা যায়। ১৩ মে যখন অপারেশন কেলার সংগঠিত করা হয়, সেই সময় জঙ্গিদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করে সেনা বাহিনী (Indian Army)। লস্কর-ই-তইবার যে ৩ জঙ্গিকে নিকেষ করা হয়েছে, তাদের কাছে থেকে বহু অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেনেড থেকে বন্দুক-সহ একাধিক অস্ত্র উদ্ধার করা হয় লস্কর জঙ্গিদের কাছ থেকে। অপারেশন সিদূঁরের পর থেকে জম্মু কাশ্মীর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে সেনা বাহিনী। কোথাও কোনও জঙ্গি লুকিয়ে থাকলে, তাদের নিকেষ করা হচ্ছে। কোনওভাবে জঙ্গিরা যাতে কাশ্মীরে ঘাঁটি করে থাকতে না পারে, তার জন্য একের পর এক পদক্ষেপ করা হচ্ছে। এবারও অপারেশন কেলার শুরু হলে, ৩ লস্কর জঙ্গিকে যেমন নিকেষ করা হয়, তেমনি তাদের ব্যাগ থেকে উদ্ধার করা হয় বহু অস্ত্র।
দেখুন অপারেশন কেলার থেকে কী হারে অস্ত্র উদ্ধার করা হয়...
#WATCH | J&K: Three Lashkar-e-Taiba (LeT) terrorists killed in an encounter with security forces in Shukroo forest area of Keller in South Kashmir’s Shopian district on May 13. Visuals of the massive cache of arms and ammunition recovered in the operation.#OperationKeller pic.twitter.com/itA7ZoNaCk
— ANI (@ANI) May 14, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 14, 2025 02:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

