Odisha Metro: এবার ওডিশায় মেট্রো রেলের কাজ শুরু, ভূবনেশ্বর থেকে সুড়ঙ্গ পথে পুরী!
দেশের আরও একটি রাজ্যে মেট্রো রেল পরিষেবা চালুর প্রস্তুতি শুরু হতে চলেছে। নবীন পট্টনায়েকের রাজ্যের রাজধানী ভূবনেশ্বরের সঙ্গে কটক, পুরী, খুরদারকে জুড়তে চলেছে মেট্রো রেল।
দেশের আরও একটি রাজ্যে মেট্রো রেল পরিষেবা চালুর প্রস্তুতি শুরু হতে চলেছে। নবীন পট্টনায়েকের রাজ্যের রাজধানী ভূবনেশ্বরের সঙ্গে কটক, পুরী, খুরদারকে জুড়তে চলেছে মেট্রো রেল। চলতি বছরের শেষে জগন্নাথের রাজ্যে শুরু হবে মেট্রো রেল প্রকল্প শুরুর কাজ। এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী ঊষা দেবী। দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষের সাজেশানের ভিত্তিতে ওডিশায় মেট্রোর কাজ শুরু হবে বলে নবীন পট্টনায়াকের সরকার জানিয়েছে।
প্রথম পর্যায়ে ভূবনেশ্বর আন্তর্জাতিক বিমানবন্দর কটকের কাছে ত্রিশুইলাতে শুরু হবে মেট্রো রেল প্রকল্পের কাজ। নন্দনকানন, পাটিয়া, বানি বিহার, রেলস্টেশন ছুঁয়ে যাবে এই মেট্রো রেল। এরপর মেট্রো রেল প্রকল্প সম্প্রসারিত হবে খুরদা এবং পুরীতে। এমন কথাই জানিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়েক।
দেখুন টুইট
#Odisha metro train project works to begin before the end of 2023; preparation of DPR underway on the basis of suggestions by the Delhi Metro Rail Corporation, informs Minister Usha Devi after review by Chief Minister Naveen Patnaik
— OTV (@otvnews) May 26, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 26, 2023 03:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

