Odisha ATM Robbery: বালাসোরে এটিএম চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, পলাতক অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি (দেখুন ভিডিও)

ছয়জন অপরাধীর খোঁজে নেমে সেই বিশেষ দল হরিয়ানার বাসিন্দা পাঁচ অপরাধীকে ভুবনেশ্বর থেকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে ৬,১৩,০০০ টাকা উদ্ধার হয়েছে। এছাড়া একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে

Odisha ATM Robbery: বালাসোরে এটিএম চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, পলাতক অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি (দেখুন ভিডিও)
Odisha ATM Robbery Photo Credit: Twitter@ANI

ওড়িশার বালাসোরে এটিএম লুটের ঘটনায় পাঁচ অভিযুক্তকে ভুবনেশ্বর থেকে গতকাল  গ্রেফতার করা হয়েছে। বালাসোরের এসপি সাগরিকা নাথ বলেছেন, "গত ১১ জানুয়ারী এটিএম থেকে টাকা চুরির ঘটনাটি নথিভুক্ত করা হয়েছিল। জানা যায় যে সেখান থেকে ১০ লক্ষ টাকা চুরি গেছে। এরপরই ঘটনার তদন্তে দুটি দল গঠন করা হয়েছিল। ছয়জন অপরাধীর খোঁজে নেমে সেই বিশেষ দল হরিয়ানার বাসিন্দা পাঁচ অপরাধীকে ভুবনেশ্বর থেকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে ৬,১৩,০০০ টাকা উদ্ধার হয়েছে। এছাড়া একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে"। এসপি আরও বলেছিলেন যে " সিসিটিভি ফুটেজ এবং গাড়ি থেকে পাওয়া প্রমাণের ভিত্তিতে পুলিশ বিশেষ দল গঠন করে পলাতক অপরাধীর খোঁজে তদন্ত শুরু করেছে।"

দেখুন ভিডিও :-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 16, 2024 08:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).