Odisha: ডানার প্রভাবে ওড়িশায় ব্যাপক বৃষ্টি, রাস্তার বেহাল দশা দেখে রোগীকে কোলে নিয়ে দু কিলোমিটার পথ পার হলেন অ্যাম্বুলেন্স চালক

ভারী বৃষ্টিতে রাস্তাঘাটের বেহাল অবস্থা হয়েছে। বিপদের সময়ে বহু জায়গাতেই পৌঁছতে পারছে না অ্যাম্বুলেন্স। এমতাবস্তায় এক রোগীকে দু কিলোমিটার পথ কোলে করে এনে অ্যাম্বুলেন্সে তুললেন চালক।

Odisha: ডানার প্রভাবে ওড়িশায় ব্যাপক বৃষ্টি, রাস্তার বেহাল দশা দেখে রোগীকে কোলে নিয়ে দু কিলোমিটার পথ পার হলেন অ্যাম্বুলেন্স চালক
Odisha ambulance worker carries patient for 2 km (Photo Credits: X)

এ রাজ্যে ঘূর্ণিঝড় ডানার (Cyclone Dana) প্রভাব সেভাবে দেখা না গেলেও পড়শি রাজ্য ওড়িশায় (Odisha) ব্যাপক প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়েছে। ওড়িশার ভিতরকনিকা, ভদ্রক, কেন্দ্রপাড়া, দামরা-সহ বিভিন্ন এলাকায় ডানার ব্যাপক প্রভাব পড়েছে। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বাতাস (সর্বোচ্চ ১২০ কিলোমিটার) সেই সঙ্গে অঝোরে বৃষ্টি। ভেঙেছে বহু ঘরবাড়ি, ডুবেছে বিঘার পর বিঘা চাষ জমি। তবে দুর্যোগে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি এড়ানো গিয়েছে ওড়িশায়। আবহাওয়া দফতরের তরফে আগামী চার পাঁচ দিন এখনও সে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টিতে রাস্তাঘাটের বেহাল অবস্থা হয়েছে। বিপদের সময়ে বহু জায়গাতেই পৌঁছতে পারছে না অ্যাম্বুলেন্স। এমতাবস্তায় এক রোগীকে দু কিলোমিটার পথ কোলে করে এনে অ্যাম্বুলেন্সে তুললেন চালক। অ্যাম্বুলেন্স কর্মীর সাহসিকতা এবং সহানুভূতির জেরে প্রাণে বেঁচেছেন মহিলা রোগী।

ওড়িশায় অ্যাম্বুলেন্স কর্মী প্রাণ বাঁচালেন রোগীর... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).