Cyclone Dana: ঘূর্ণিঝড় ডানায় ওডিশার ক্ষতি ৬০০ কোটি টাকা, দুর্যোগ কবলিত ৪১ লক্ষেরও বেশী মানুষ
গত ২৫ অক্টোবর ঘূর্ণিঝড় ডানা সবেগে আছড়ে পড়েছিল ওডিশা উপকূলে। ডানার প্রভাব পড়েছিল বাংলাতেও। ডানার প্রভাবে ওডিশা ও বাংলায় ব্যাপক বৃষ্টিও হয়েছিল।
Cyclone Dana: গত ২৫ অক্টোবর ঘূর্ণিঝড় ডানা সবেগে আছড়ে পড়েছিল ওডিশা উপকূলে। ডানার প্রভাব পড়েছিল বাংলাতেও। ডানার প্রভাবে ওডিশা ও বাংলায় ব্যাপক বৃষ্টিও হয়েছিল। সেই ডানায় ওডিশায় ক্ষতির পরিমাণ মোট ৬০০ কোটি টাকা। এমন কথাই জানালেন রাজ্যের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা ও রাজস্ব মন্ত্রী সুরেশ পুজারী।
ওডিশার মন্ত্রী সুরেশ জানান, ওডিশার ১৪টি জেলার ১৬৬টি ব্লকে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ব্যাপক বা আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ডানার প্রভাবে ৪১ লক্ষেরও বেশী মানুষের জনজাবীনের ওপর বড় প্রভাব ফেলেছে। ওডিশায় ডানার প্রভাব সবচেয়ে বেশী পড়েছে বালাসোর, ভদ্রক ও কেন্দ্রাপাড়া জেলায়। এ ছাড়াও আঙ্গুল, কটক, ঢেঙ্কানল, গাঞ্জম, পুরী, ময়ূরভঞ্জ, জজপুর, খুড়দা, নয়াগড় জেলাতেও ভালই প্রভাব পড়ে দানার। রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতির পরিমাণ জমা দেওয়ার পর, সেটি পর্যবক্ষেণ করতে ওডিশায় আসছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল।
ডানায় ওডিশায় ক্ষতির পরিমান ৬০০ কোটি টাকা
Cyclone Dana affected over 41 lakh people in Odisha, total damages pegged at Rs 600 crore#CycloneDana #Odishahttps://t.co/sBRM1vW7xZ
— OTV (@otvnews) November 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 04, 2024 06:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

