Odisha: ভোররাতে পুরীর জগন্নাথ মন্দির চত্বরে উড়ল ড্রোন, নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ, শুরু তদন্ত
২০২১-এর অধীনে ওড়িশার জগন্নাথ মন্দিরকে নো ফ্লাইং জোনে হিসাবে মনোনীত করা হয়েছে। নো ফ্লাইং জোন মন্দির চত্বরে ড্রোন উড়তে দেখে শ্রী জগন্নাথ মন্দিরের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন কর্তৃপক্ষ।
ভোররাতে ওড়িশার জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উপর আচমকা উড়তে দেখা গেল একটি ড্রোন। প্রায় আধা ঘণ্টা ধরে জন্নাথ মন্দিরের মাথার উপর ঘোরাঘুরি করে অজ্ঞাত পরিচয়ের ড্রোনটি। রবিবার ভোর ৪টে ১৫ নাগাদ হঠাৎই মন্দির চত্বরে ড্রোনের দেখা মেলে। এদিকে ড্রোন বিধিমালা, ২০২১-এর অধীনে ওড়িশার জগন্নাথ মন্দিরকে নো ফ্লাইং জোনে হিসাবে মনোনীত করা হয়েছে। নো ফ্লাইং জোন মন্দির চত্বরে ড্রোন উড়তে দেখে শ্রী জগন্নাথ মন্দিরের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে পুলিশের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন বলেন, 'মন্দিরের উপর দিয়ে ড্রোন ওড়ানো বেআইনি এবং গ্রহণযোগ্য নয়। যে ব্যক্তি নিরাপত্তা লঙ্ঘন করেছেন তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাতের অন্ধকারে পুরীর জগন্নাথ মন্দির চত্বরে উড়ছে ড্রোন
Puri, Odisha: Concerns over the security of Shree Jagannath Temple have resurfaced after a drone was spotted flying over the temple premises, despite the temple being designated a no-fly zone under the Drone Rules, 2021.
The incident occurred around 4:15 AM and lasted for nearly… pic.twitter.com/RPPRkBeGoh
— IANS (@ians_india) January 5, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 05, 2025 04:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

