Nomination for first phase of Lok Sabha elections: বুধবার থেকে উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে শুরু হল লোকসভা নির্বাচনের মনোনয়ন পর্ব

Nomination for first phase of Lok Sabha elections: বুধবার থেকে উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে শুরু হল লোকসভা নির্বাচনের মনোনয়ন পর্ব
Election Commission of India (File Photo)

আজ থেকে শুরু হল লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) মনোনয়ন পর্ব। বুধবার সকাল ১১টা থেকে উত্তরপ্রদেশের ৮টি লোকসভা কেন্দ্রে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজ। চলবে দুপুর ৩টে পর্যন্ত। সাহারানপুর, কাইরানা, মুজাফফরনগর, বিজনোর, নাগিনা, মোরাদাবাদ, রামপুর এবং পিলিভিদে শুরু হয়েছে মনোনয়ন পর্বের কাজ। এর মধ্যে ৭টি জেনারেল সিট এবং ১টি এসসি সিট। এছাড়া তামিলনাড়ুর ৩৯,  ১২টি রাজস্থান, মধ্যপ্রদেশে ৬টি, ৫টি উত্তরাখণ্ড, অসম, মহারাষ্ট্র, ৪টি বিহারে, পশ্চিমবঙ্গে ৩টি, ২টি অরুনাচল প্রদেশ, মেঘালয়, মণিপুরে এবং ১টি  ছত্তিশগঢ়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, আন্দামান নিকোবর দীপপুঞ্জ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, পুদুচেরিতে মনোনয়ন পর্ব জমা হচ্ছে। প্রথম পর্বের মনোনয়নের জমা দেওয়ার শেষ দিন ২৭ মার্চ, এরপর স্ক্রুটিনি হবে ২৮ মার্চে এবং মনোনয়ন প্রত্যাহার করার শেষদিন ৩০ মার্চ। এই আসনগুলিতে নির্বাচন হবে ১৯ এপ্রিল।

&nbsp

;

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 20, 2024 12:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).