Noida: নয়ডায় খুশির ইদের সাক্ষী বিধ্বংসী অগ্নিকাণ্ড, জ্বলে উঠল কুলার তৈরির মস্ত দুটি কারখানা, হুড়োহুড়ির মাঝে পদপিষ্ট

চোখের সামনে দাউদাউ করে জ্বলে নিঃশেষ হয়ে গিয়েছে মস্ত দুটি কুলার তৈরির কারখানা। আগুন ক্রমশ আরও ছড়িয়ে পড়তে শুরু করে। ওই এলাকায় আশেপাশে আরও কয়েকটি কারখানা রয়েছে।

Noida: নয়ডায় খুশির ইদের সাক্ষী বিধ্বংসী অগ্নিকাণ্ড, জ্বলে উঠল কুলার তৈরির মস্ত দুটি কারখানা, হুড়োহুড়ির মাঝে পদপিষ্ট
Noida Cooler Manufacturing Factory Fire (Photo Credits: X)

নয়ডায় (Noida) খুশির ইদের অনুষ্ঠানের মাঝে সাংঘাতিক এক অগ্নিকাণ্ড। সোমবার ইকোটেক-৩ এক্সটেনশন-২-এ অবস্থিত কুলার তৈরির কারখানায় আগুন জ্বলে যায়। পর পর অবস্থিত দুটি কারখানা পুড়ে ছাই হয়ে গিয়েছে। এমন বিধ্বংসী অগ্নিলীলা আগে কখনও দেখেনি নয়ডাবাসী। চোখের সামনে দাউদাউ করে জ্বলে নিঃশেষ হয়ে গিয়েছে মস্ত দুটি কুলার তৈরির কারখানা। আগুন ক্রমশ আরও ছড়িয়ে পড়তে শুরু করে। ওই এলাকায় আশেপাশে আরও কয়েকটি কারখানা রয়েছে। দমকল বাহিনী এসে আগে ভাগেই ওই সমস্ত কারখানা থেকে কর্মীদের সরিয়ে এনেছে। অগ্নিকাণ্ডের এমন ভয়াবহতা দেখে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ছুটোছুটি শুরু করেন স্থানীয় লোকজন। রাস্তায় বেশ কয়েকজন পদদলিত হয়েছেন বলে খবর।

খুশির ইদের কাঁটা অগ্নিকাণ্ডঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 15, 6620 05:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).