Nirmala Sitharaman: ইতিহাস গড়ার আগে, মোদী সরকারের বাজেটের লক্ষ্যমাত্রা কতটা পূরণ হয়েছে? জানাবেন নির্মলা সীতারমন
জানা গিয়েছে, সোমবার সকাল ১১টায় সংসদের নতুন অধিবেশন শুরু হবে। এর কিছুক্ষণ পরেই অর্থমন্ত্রী সংসদে অর্থনৈতিক পর্যালোচনা পেশ করতে পারেন।
নয়াদিল্লিঃ তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) সেই সঙ্গেই গড়বেন টানা সাত বার বাজেট পড়ার নজির। তার এগে আজ, ২২ জুলাই সংসদের প্রথম অধিবেশনে পেশ করবেন ভারতের অর্থনৈতিক সমীক্ষা (Economic Survey)। লোকসভায় (Lok Sabha) দুপুর ১ টায় এবং রাজ্যসভায় দুপুর ২ টোয় পেশ করা হবে এই অর্থনৈতিক সমীক্ষা। আগের বাজেটের লক্ষ্যমাত্রা কতটা পূরণ হয়েছে, আজ তা জানাবেন অর্থমন্ত্রী।প্রসঙ্গত, প্রতি বছরই বাজেটের আগে সরকার সংসদে অর্থনৈতিক পর্যালোচনা পেশ করে থাকে। এই পর্যালোচনা দেশের অর্থনৈতিক নীতির পরিপ্রেক্ষিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল বলে বিবেচিত হয়। জানা গিয়েছে, সোমবার সকাল ১১টায় সংসদের নতুন অধিবেশন শুরু হবে। এর কিছুক্ষণ পরেই অর্থমন্ত্রী সংসদে অর্থনৈতিক পর্যালোচনা পেশ করতে পারেন।
Finance Minister Nirmala Sitharaman to table Economic Survey in Parliament today
Read @ANI Story | https://t.co/qD7Fyi4Pr0#NirmalaSitharaman #EconomicSurvey pic.twitter.com/T7tdjEsCwM
— ANI Digital (@ani_digital) July 22, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 22, 2024 09:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

