NHAI : কেওয়াইসি লিঙ্ক না থাকলে বাতিল হবে ফাস্ট ট্যাগ, নির্দেশিকা জারি জাতীয় সড়ক কর্তৃপক্ষের
কেওয়াইসি লিঙ্ক না থাকলে ৩১ শে জানুয়ারীর পর বাতিল করা হবে ফাস্ট ট্যাগ
কেওয়াইসি লিঙ্ক না থাকলে জানুয়ারীর ৩১তারিখ এর পর বন্ধ করা হবে সমস্ত ফাস্টট্যাগ। এই মর্মে বিবৃতি দিল ন্যাশন্যাল হাইওয়ে অথোরিটি ইন্ডিয়া (NHAI)। সম্প্রতি একই গাড়িতে অনেকগুলি ফাস্ট ট্যাগ চালু করার এবং রিজার্ভ ব্যাঙ্কের গাইড লাইন না মেনে কেওয়াইসি না থাকার বিষয়টি উঠে আসায় এমন সিদ্ধান্ত নেওয়ার ভাবনা ন্যাশন্যাল হাইওয়ে অথোরিটি অফ ইন্ডিয়ার।
একই গাড়িতে বহু ফাস্ট ট্যাগ লাগানোর ক্ষেত্রে লাগাম টানতে একটি গাড়ি একটি ফাস্ট ট্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে এনএইচএআই। বর্তমানে যে ফাস্ট ট্যাগটি লাগানো থাকবে সেই ফাস্ট ট্যাগটি যেন অবশ্যই কেওয়াইসি করানো থাকে। না হলে সমস্যায় পড়তে হতে পারে গাড়ির চালককে।
FASTags without KYC link to be deactivated after Jan 31: NHAI
Read: https://t.co/EjrtH1w7Ll pic.twitter.com/C36OpVxDtg
— IANS (@ians_india) January 15, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 15, 2024 03:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

