Bihar: চিকিৎসক দিবসে প্রেমিকের যৌনাঙ্গ কেটে ফেলেন মহিলা চিকিৎসক! কী বললেন তিনি? দেখুন

শারীরিক সম্পর্কের কারণে অভিযুক্ত চিকিৎসককে তিনবার গর্ভপাত করতে হয়...

Bihar: চিকিৎসক দিবসে প্রেমিকের যৌনাঙ্গ কেটে ফেলেন মহিলা চিকিৎসক! কী বললেন তিনি? দেখুন
Woman Doctor Cut Boyfriend’s Private Parts (Photo Credit: X)

নয়াদিল্লি: বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকের যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগে ১ জুলাই এক মহিলা চিকিৎসককে গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটেছে বিহারের সারণ জেলায় ৷ আহত প্রেমিক একজন ওয়ার্ড কাউন্সিলর। মহিলার এমন কাণ্ড ঘিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। একটি ভাইরাল ভিডিওতে অভিযুক্ত চিকিৎসকে দাবি করতে দেখা গিয়েছে, শারীরিক সম্পর্কের কারণে তাঁকে তিনবার গর্ভপাত করতে হয়েছিল। কেন সে তাঁর প্রেমিকের গোপনাঙ্গ কেটেছে জানতে চাইলে ডাক্তার বলেন, দীর্ঘদিন সম্পর্কে থাকার পরও বিয়ে করতে নারাজ ছিলেন তাঁর প্রেমিক ৷ তিনি আরও বলেন, ‘আমি রাগের মাথায় এটা করেছি। আমি তাঁকে মারতে চাইনি। আমি শুধু চাই অন্য কোনও মেয়ে এমন বিশ্বাসঘাতকতার শিকার না হোক।'

দেখুন ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 03, 2024 12:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).