West Bengal Flood: বন্যা পরিস্থিতি উদ্বেগজনক; ৫ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

West Bengal Flood: বন্যা পরিস্থিতি উদ্বেগজনক; ৫ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee, Narendra Modi (Photo Credit: FB)

বাংলায় বন্যা (West Bengal Flood) নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ডিভিসি (DVC) বাংলায় জল ছাড়ার পর ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লেখেন মমতা। যেখানে মাইথন, পাঞ্চেত বাধ থেকে ৫ লক্ষ কিউসেক জল ডিভিসির ছাড়ার বিষয়টির উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। যার জেরে হাওড়া, হুগলী, মেদিনীপুর, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বানভাসি। ডিভিসি এবার যে জল ছেড়েছে, তা এর আগে হয়নি। ২০০৯ সালের পর ডিভিসি এত পরিমাণ জল কখনও ছাড়েনি বলে জানান মুখ্যমন্ত্রী। এবার ডিভিসি থেকে যে জল ছাড়া হয়েছে, তার জেরে বাংলার ১ হাজার স্কয়ার কিলোমিটার এলাকা জলের নীচে। ক্ষতিগ্রস্থ ৫ মিলিয়ন মানুষ। যার জেরে মানুষ, পশু, পাখি প্রত্যেকের জীবন বিপন্ন বলে প্রধানমন্ত্রী মোদীকে লেখা চিঠিতে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: West Bengal Flood: বাংলায় বন্যার জন্য দায়ি DVC, ঝাড়খণ্ড, মুখ্যমন্ত্রীর অভিযোগে পালটা মুখ খুলল কেন্দ্র

দেখুন প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রীর চিঠি...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 20, 2024 04:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).