Train Viral Video: এঁটো ফয়েল ধুয়েই ফের যাত্রীদের খাবার পরিবেশন? সামনে এল দূরপাল্লার ট্রেনের 'আসল' ছবি
যদিও কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
নয়াদিল্লিঃ কখনও নিম্নমানে খাবার (Food), আবার কখনও পরিষ্কার পরিচ্ছন্নতায় গাফিলতি, ভারতীয় রেলের পরিষেবা নিয়ে মাঝেমধ্যেই ক্ষোভ উগরে দেন যাত্রীরা। এবার সামনে এল ভারতীয় রেলের এক চাঞ্চল্যকর ঘটনা। যার জেরে কাঠগড়ায় আইআরসিটিসি। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, যাত্রীদের ব্যবহৃত খাবারের অ্যালুমনিয়াম ফয়েলকে বেসিনের জলে ধুয়ে সাজিয়ে রাখা হচ্ছে। আর এই কাজটি করছে এক কর্মী। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে 'অমৃত ভারত এক্সপ্রেস'-এ। অনুমান ওই ফয়েলে পুনরায় যাত্রীদের খাবার পরিবেশন করা হবে। এই ভিডিয়ো ভাইরাল হতেই কাঠগড়ায় আইআরসিটিসি। যদিও কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
সামনে এল দূরপাল্লার ট্রেনের 'আসল' ছবি
ट्रेन में खाना बुक करने से पहले देख लीजिए वीडियो...
वीडियो अमृत भारत एक्सप्रेस (16601) से आया है#IndianRailway pic.twitter.com/SP26hjVIbC
— NDTV India (@ndtvindia) October 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 19, 2025 10:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

