Kuwait Fire: কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড মৃতের সংখ্যা বেড়ে হলো ৪৯ জন, ভারতীয়দের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা মোদীর
কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪২ জন ভারতীয় নিহত। তাঁদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নয়াদিল্লি: কুয়েতে (Kuwait) একটি বহুতলে বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জন। মর্মান্তিক দুর্ঘটনায় কেরালার আরও দু'জনের পরিচয় পাওয়া গেছে। মৃতদের নাম লুকোস এবং সাজন জর্জ। ঘটনায় এখনও পর্যন্ত ৪২ জন ভারতীয় মারা গেছেন। ৪২ জন ভারতীয়ের দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে নয়াদিল্লি। তাঁদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেখুন
Two more Keralites identified among 40 Indians killed in Kuwait fire incident
Read @ANI Story | https://t.co/xZZ1Db4prO#Kuwaitfire #Kerala #Kuwait pic.twitter.com/3jSSTBD3nA
— ANI Digital (@ani_digital) June 13, 2024
কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। আহতদের কুয়েতের পাঁচটি সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 13, 2024 11:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

