Uttar Pradesh: উত্তর প্রদেশে সেপটিক ট্যাঙ্কে পড়ে দুই শিশুর মৃত্যু

সেপটিক ট্যাঙ্কের ঢাকনা ভেঙে ট্যাঙ্কে পড়ে মৃত্যু হল দুই নাবালকের।

Uttar Pradesh: উত্তর প্রদেশে সেপটিক ট্যাঙ্কে পড়ে দুই শিশুর মৃত্যু
Representational Image (Photo Credit: Pixabay)

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কেওয়াল গ্রামে সেপটিক ট্যাঙ্কে (Septic Tank) ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটি বাড়ির পাশের সেপটিক ট্যাঙ্কের স্ল্যাবের ওপর খেলছিল। হঠাৎ স্ল্যাব ভেঙে শিশুরা ট্যাঙ্কে পড়ে যায়। ঘটনায় মৃত্যু হয়ে ৫ বছর বয়সী শৌর্য ও ৬ বছর বয়সী অঙ্কিতের। সূত্রে খবর, খেলার সময় দুজনেই সেপটিক ট্যাঙ্কের ওপরে লাফাতে শুরু করে, এ সময় হঠাৎ ট্যাঙ্কের ওপরে রাখা স্ল্যাবটি ভেঙে যায়। স্ল্যাবের পাশাপাশি শিশুরাও ট্যাঙ্কে পড়ে যায়। এ খবর জানাজানি হতেই তোলপাড় শুরু হয়। ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের সদস্য ও আশপাশের লোকজন। দুজনকেই বের করে আনা হয়। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

সেপটিক ট্যাঙ্কে পড়ে দুই নাবালকের মৃত্যু

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 18, 2024 09:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).