Chhattisgarh: ছত্তিশগড়ে মাওবাদী এনকাউন্টার অভিযানে মৃতের সংখ্যা বেড়ে হল ৫, জারি তল্লাশি অভিযান
রবিবাসরীয় সকাল থেকে পুলিশ ও মাওবাদী গুলির লড়াইয়ে উত্তপ্ত ছত্তিশগড়ের বিজাপুর। প্রথমে ৩ জনের দেহ উদ্ধার হলেও বেলা গড়ালে মৃতের সংখ্যা বেড়ে যায়।
রবিবাসরীয় সকাল থেকে পুলিশ ও মাওবাদী গুলির লড়াইয়ে উত্তপ্ত ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুর। প্রথমে ৩ জনের দেহ উদ্ধার হলেও বেলা গড়ালে মৃতের সংখ্যা বেড়ে যায়। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৫ জন নকশালপন্থীদের দেহ উদ্ধার হয়েছে। তবে তারপরেও থামেনি মাওবাদী নিকেশ অভিযান। এখনও পুলিশ ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের যৌথ বাহিনী বিজাপুরের ইন্দ্রবতী জাতীয় উদ্যানে জারি রয়েছে তল্লাশি অভিযান। বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানিয়েছেন, এখনও পর্যন্ত ৫ জন নিকেশ হওয়ার পাশাপাশি একটি এসএলআর রাইফেল, ১২ বোর রাইফেল, সিঙ্গেল শট রাইফেল, এবং একটি বিজিএল লঞ্চার উদ্ধার হয়েছে।
দেখুন এক্স হ্যাণ্ডেলের পোস্ট
#UPDATE | The bodies of 5 Naxalites have been recovered. Naxalite material including weapons, explosives and automatic weapons have been recovered from the encounter site. 1 SLR Rifle, 12-bore rifle, single Shot rifle, and BGL launcher have been recovered. The search operation is… https://t.co/OMSojaFeeM
— ANI (@ANI) January 12, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 12, 2025 07:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

