Ram Aaye Hain: 'রাম আয়েঙ্গে'র দুর্দান্ত সাফল্যের পর স্বামী মিশ্রর কণ্ঠে 'রাম আয়ে হ্যায়', শুনুন গায়িকার নতুন রাম ভজন
রাম ভক্তির এই আবহে এক সঙ্গীত শিল্পী স্বাতী মিশ্র রাম ভজন গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়া সেন্সেশন হয়ে উঠেছেন। তাঁর গাওয়া 'রাম আয়েঙ্গে' ভজনটি ইউটিউবে সাড়ে ৪ কোটির বেশি মানুষের কাছে ভালবাসা পেয়েছে। স্বাতীর কণ্ঠে এই ভজনটির প্রশংসা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
শ্রী রাম তাঁর জন্মভূমি অযোধ্যায় (Ayodhya) অধিষ্ঠিত হতে চলেছে। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরে (Ram Mandir) রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। সারা দেশ মেতে উঠেছে রাম ভজনে। রাম ভক্তির এই আবহে এক সঙ্গীত শিল্পী স্বাতী মিশ্র (Swati Mishra) রাম ভজন গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়া সেন্সেশন হয়ে উঠেছেন। তাঁর গাওয়া 'রাম আয়েঙ্গে' (Raam Aayenge) ভজনটি ইউটিউবে সাড়ে ৪ কোটির বেশি মানুষের কাছে ভালবাসা পেয়েছে। স্বাতীর কণ্ঠে এই ভজনটির প্রশংসা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)। প্রথম ভজনের দুর্দান্ত সাফল্যের পর নিজের ইউটিউব চ্যানেল থেকে এবার আরও এক রাম ভজন প্রকাশ করলেন গায়িকা। গত ২ জানুয়ারি স্বাতী মিশ্রের নতুন ভজন 'রাম আয়ে হ্যায়' (Ram Aaye Hain) মুক্তি পেয়েছে।
স্বাতীর কণ্ঠে রাম আয়ে হ্যায়...
স্বাতীর কণ্ঠে রাম আয়েঙ্গে...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 05, 2024 05:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

