2008 Malegaon Blast Case: মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর সহ সাত অভিযুক্তকে মুক্তি দিল আদালত

২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মহারাষ্ট্রের মালেগাঁওয়ে একটি বিস্ফোরণ ঘটে, যাতে ৬ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়।

2008 Malegaon Blast Case: মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর সহ সাত অভিযুক্তকে মুক্তি দিল আদালত
Malegaon Blast Case (Photo Credit: X)

নয়াদিল্লি: বিশেষ এনআইএ আদালত (Special NIA Court) ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় (Malegaon Blast Case) প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর (Former BJP MP Pragya Singh Thakur) সহ সাত অভিযুক্তকে মুক্তি দিয়েছে। ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মহারাষ্ট্রের মালেগাঁওয়ে একটি বিস্ফোরণ ঘটে, যাতে ৬ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়। এই মামলায় প্রজ্ঞা সিং ঠাকুর, লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত, অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, অজয় রশিরকর, সুধাকর দ্বিবেদী, সুধাকর চতুর্বেদী এবং সমীর কুলকার্নিকে অভিযুক্ত করা হয়। বিস্ফোরণের ঘটনায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং ষড়যন্ত্রের অভিযোগ ওঠে।

আরও পড়ুন: Puri Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরে স্পাই ক্যাম-সহ ধরা পড়ল যুবক, কী উদ্দেশ্য? শুরু তদন্ত

অ্যাডভোকেট রঞ্জিত সাঙ্গলে (Advocate Ranjeet Sangle) বলেন, ‘আজ একটি ঐতিহাসিক দিন। বিশেষ এনআইএ আদালত ১৭ বছর পুরনো ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় রায় ঘোষণা করেছে। আদালত এই মামলায় সকল অভিযুক্তকে মুক্তি দিয়েছে। তিনি আরও জানান, যে মোটরসাইকেলে বাঁধা বিস্ফোরক বিস্ফোরণ ঘটেছিল তার মালিকানা সম্পর্কে কোনও দৃঢ় প্রমাণ উপস্থাপন করতে পারেনি প্রসিকিউশন।’

অ্যাডভোকেট রঞ্জিত সাঙ্গলে কি বললেন দেখুন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 31, 2025 01:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).