Drug Trafficking Case: সিরসা থেকে আটক কয়েক কোটি টাকার নিষিদ্ধ মাদক, যোগ রয়েছে পাক চক্রের, দাবি পুলিশের
পঞ্জাব থেকে ফের উদ্ধার হল বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক। জানা যাচ্ছে, শুক্রবার সকাল থেকেই গোপনসূত্রে খবর পেয়ে সিরসা রোডে নজরদারি বাড়িয়েছিল রাজ্য পুলিশ।
পঞ্জাব থেকে ফের উদ্ধার হল বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক। জানা যাচ্ছে, শুক্রবার সকাল থেকেই গোপনসূত্রে খবর পেয়ে সিরসা রোডে (Sirsa Road) নজরদারি বাড়িয়েছিল রাজ্য পুলিশ। নাকাচেকিংয়ের সময় একটি সন্দেহজনক গাড়ি থেকে উদ্ধার হয় কমপক্ষে ৪ কেজি ২৫৬ গ্রাম মাদক। যার বাজারমূল্য কমপক্ষে ২৫ কোটি টাকা। এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের সঙ্গে থাকা গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশসূত্রে খবর, মাদকের ব্যাগগুলি থেকে বেশ কয়েকটি পাকিস্তানি নোট উদ্ধার হয়েছে। যার থেকে পুলিশের অনুমান মাদকগুলি পাকিস্তান থেকে পঞ্জাবে পাচার করা হচ্ছিল। যদিও এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তার জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ।
দেখুন ভিডিয়ো
Watch: Sirsa Police seized 4 kg 256 grams of heroin worth ₹25 crore and arrested two individuals in a major crackdown on drug trafficking. A car was also recovered. Preliminary investigation suggests links to Pakistan. The accused procured the drugs from Punjab for local… pic.twitter.com/qvfew6pl5x
— IANS (@ians_india) March 21, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 21, 2025 09:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

