Sikkim Flood: বিপর্যয়ের রাত কাটলেও রেশ কাটেনি, সিকিমে মৃত বেড়ে ২৬, এখনও নিখোঁজ ১৪৩

জলোচ্ছ্বাস কমতে বেরিয়ে এল বিপর্যয়ের প্রকৃত চেহারা। কাদার স্তুপে চাপা পড়েছে ঘরবাড়ি। ভেসে যাওয়া গাড়ির কঙ্কাল পড়ে রয়েছে এদিক ওদিক। সিকিমের বন্যায় মৃতের সংখ্যা ১৮ থেকে বেড়ে হয়েছে ২৬। এখনও নিখোঁজ ১৪৩ জন।

Sikkim Flood: বিপর্যয়ের রাত কাটলেও রেশ কাটেনি, সিকিমে মৃত বেড়ে ২৬, এখনও নিখোঁজ ১৪৩
Sikkim Flood (Photo Credits: X)

বিপর্যয়ের রাত কাটলেও রেশ কাটেনি। জলোচ্ছ্বাস কমতে বেরিয়ে এল বিপর্যয়ের প্রকৃত চেহারা। কাদার স্তুপে চাপা পড়েছে ঘরবাড়ি। ভেসে যাওয়া গাড়ির কঙ্কাল পড়ে রয়েছে এদিক ওদিক। একরাতের বৃষ্টিতে সিকিমের নৈসর্গিক চেহারাই পুরো বদলে গিয়েছে। সিকিমের বন্যায় (Sikkim Flood) একে একে বেড়ে চলেছে মৃত্যু সংখ্যা। রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সূত্রে খবর, সিকিমের বন্যায় মৃতের সংখ্যা ১৮ থেকে বেড়ে হয়েছে ২৬। এখনও নিখোঁজ ১৪৩ জন। চলছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করছে কর্তৃপক্ষ।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 07, 2023 09:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).