Malegaon Blast Case: ১৭ বছর পর মালেগাঁও বিস্ফোরণ মামলার রায়দান, আদালত চত্বরে কড়া নিরাপত্তা
মালেগাঁও বিস্ফোরণে ছয়জন নিহত এবং ১০০-র বেশি মানুষ আহত হয়।
নয়াদিল্লি: ১৭ বছর পর মালেগাঁও বিস্ফোরণ মামলার (Malegaon Blast Case 2008) রায়দান হবে আজ। মালেগাঁও বিস্ফোরণ মামলার রায় ঘোষণার জন্য মুম্বইয়ের বিশেষ এনআইএ আদালতের (Special NIA Court) বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মামলাটি অত্যন্ত স্পর্শকাতর এবং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হওয়ায় আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালতের চারপাশে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। মুম্বই পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের আদালত প্রাঙ্গণ এবং আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে।
ঘটনায় সাত অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর, লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত, মেজর (অব.) রমেশ উপাধ্যায়, অজয় রাহিরকর, সুধাকর দ্বিবেদী, সুধাকর চতুর্বেদী এবং সমীর কুলকার্নি সকলকে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকতে হবে। আরও পড়ুন: UP Shocker: জরায়ুতে নয়, গর্ভবতী মহিলার লিভারে বেড়ে উঠছে সন্তান,বিস্মিত চিকিৎসক জগৎ
উল্লেখ্, ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মালেগাঁওয়ের ভিক্কু চৌকে একটি মোটরসাইকেলে বাঁধা বিস্ফোরক বিস্ফোরণে ছয়জন নিহত এবং ১০০-র বেশি মানুষ আহত হয়। এই মামলায় সাতজন অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ এবং আইপিসি-র বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়।
আজ মালেগাঁও বিস্ফোরণ মামলার রায়দান
Mumbai, Maharashtra: Security has been intensified outside the special NIA court ahead of the verdict in the 2008 Malegaon blast case pic.twitter.com/jLx5asrvir
— IANS (@ians_india) July 31, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 31, 2025 10:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

