Jammu & Kashmir: রিয়াসিতে বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল নিরাপত্তা বাহিনী, তল্লাশি অভিযানে উদ্ধার বিপুল পরিমাণের অস্ত্র
চলতি বছরে রিয়াসিতে পূর্ণার্থীদের বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। তারপর থেকেই ওই এলাকায় নজরদারি বাড়িয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
চলতি বছরে রিয়াসিতে (Reasi) পূর্ণার্থীদের বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। তারপর থেকেই ওই এলাকায় নজরদারি বাড়িয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আর সেই কারণেই জঙ্গিদের নাশকতার ছক আগেই বানচাল করতে পারল তাঁরা। জানা যাচ্ছে, বুধবার গোপনসূত্রে খবর পেয়ে রিয়াসী জেলার মাহোরের লাপরি এলাকায় তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী। আর তারপরেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের অস্ত্র। জানা যাচ্ছে একটি একে-৪৭, তিনটে একে ৪৭-এর ম্যাগাজিন, ৫১১টি একে-৪৭-এর গুলি, দুটি পিস্তল ও তার ম্যাগাজিন, ১৪ রাউন্ড গুলি, ৪টি হ্যান্ড গ্রেনেড ও একটি ব্যাগ উদ্ধার হয়েছে। যদিও এই তল্লাশি অভিযানে গ্রেফতার হয়নি কেউ।
Reasi, J&K | In a significant achievement in the ongoing efforts to combat terrorism and maintain peace in the region, security forces in a joint operation unearthed a cache of arms and ammunition in the Lapri area of Mahore, Reasi district. The recovered items include an AK-47… pic.twitter.com/mJpIB2XEj6
— ANI (@ANI) December 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 11, 2024 10:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

