Landslide At Vaishno Devi Temple: অতিবৃষ্টিতে বৈষ্ণো দেবী মন্দিরের পথে ধসে বন্ধ হিমকোটি পথ, কুয়াশায় থমকাল হেলিকপ্টার পরিষেবাও

Landslide At Vaishno Devi Temple: অতিবৃষ্টিতে বৈষ্ণো দেবী মন্দিরের পথে ধসে বন্ধ হিমকোটি পথ, কুয়াশায় থমকাল হেলিকপ্টার পরিষেবাও
landslide on Mata Vaishno Devi track (Photo Credit: X@Channel1india)

তীব্র বৃষ্টিতে ধস নামল জম্মুর ত্রিকুট পর্বতের হিমকোটি রুটে। বন্ধ করে দেওয়া হল মা বৈষ্ণো দেবীর মন্দিরের নতুন যাত্রাপথ (Mata Vaishno Devi track)। পাশাপাশি, কুয়াশার কারণে টানা ছ’দিন ধরে বন্ধ রয়েছে হেলিকপ্টার পরিষেবাও। মঙ্গলবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, সোমবার হিমকোটি অঞ্চলে মাটি ও পাথর ধসে পড়ে যাত্রাপথ বন্ধ হয়ে যায়। ব্যাটারিচালিত গাড়িও চালু নেই এই রুটে। মাটি সরাতে কাজ করছেন কর্মীরা, লাগানো হয়েছে যন্ত্র। তবে বৈষ্ণোদেবী মন্দির (Vaishno Devi Temple)এর পুরনো ঐতিহ্যবাহী পথ এখনও সচল রয়েছে এবং তীর্থযাত্রীরা সেই রাস্তাই ব্যবহার করছেন।

গত কয়েকদিন ধরে কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে, কাটরা থেকে সাঞ্জি ছাত পর্যন্ত হেলিকপ্টার চলাচলও বন্ধ। প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, আবহাওয়া স্বাভাবিক হলে ফের চালু হবে পরিষেবা।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 25, 2025 09:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).