Ramgiri Maharaj: ‘বন্দে মাতরম’ গানটিকে জাতীয় সঙ্গীত করার দাবি মহারাজের
রামগিরি মহারাজ রবীন্দ্রনাথ ঠাকুরের সমালোচনা করেছেন! শুরু হয়েছে নতুন বিতর্ক।
নয়াদিল্লি: জাতীয় সঙ্গীত (National Anthem) 'জন গণ মন' নিয়ে বিতর্ককিত মন্তব্য করেছেন ধর্মীয় গুরু রামগিরি মহারাজ (Ramgiri Maharaj)। মহারাষ্ট্রের সম্ভাজিনগরে তিনি 'জন গণ মন'-এর পরিবর্তে 'বন্দে মাতরম' (Vande Mataram) গান টিকে জাতীয় সঙ্গীত করার কথা বলেন। আগামীতেও তিনি ‘বন্দে মাতরম’কে জাতীয় সঙ্গীত করার জন্য লড়াই করবেন বলে জানান।মহারাজ বলেন, বন্দে মাতরম আমাদের জাতীয় সঙ্গীত হওয়া উচিত। ‘জন গণ মন…’ এর পরিবর্তে। তিনি দাবি করেন যে রবীন্দ্রনাথ ঠাকুর 'জন গণ মন' গানটি ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের জন্য লিখেছিলেন, জাতির জন্য নয়। এর আগেও রামগিরি মহারাজ অনেক বিতর্কিত মন্তব্য করেছেন। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে নাসিকে নবী মহম্মদকে নিয়ে তাঁর মন্তব্যের পরে তাঁর বিরুদ্ধে ৬০টিরও বেশি এফাআইয়ার নথিভুক্ত হয়।
রামগিরি মহারাজের মন্তব্য ঘরে বিতর্ক
STORY | 'Vande Mataram' should be our national anthem: Ramgiri Maharaj
READ: https://t.co/79iWPUXbug pic.twitter.com/yilbB3Z3T9
— Press Trust of India (@PTI_News) January 8, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 08, 2025 03:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

