PM Narendra Modi: কচ্ছে সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী আজ সেনাদের ক্যাপ এবং পোশাক পরে টহলরত সেনাদের সঙ্গে দেখা করে নিজের হাতে তাঁদের মিষ্টি খাওয়ান।

PM Narendra Modi: কচ্ছে সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
PM Modi Spends Diwali with Troops (Photo Credit: X)

গুজরাট: আজ দেশজুড়ে চলছে দীপাবলি (Diwali) উৎসব উদযাপন। এই আলোর উৎসবে নিজের পরিবারের সঙ্গে সময় কাটান মানুষ। তবে দেশ রক্ষায় ও আমাদের নিরপত্তা দিতে সেনাবাহিনীর জওয়ানরা সীমান্তে মোতায়েন রয়েছেন এবং নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করছেন। সেনাদের উৎসাহিত করতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) গুজরাটের কচ্ছে (Kachchh) পৌঁছেছেন। তিনি আজ জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন। প্রধানমন্ত্রী সেনাদের ক্যাপ এবং পোশাক পরে টহলরত নৌকায় সেনাদের সঙ্গে দেখা করে তাঁদের মিষ্টি খাওয়ান। কচ্ছের যে জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছন সেটি ভারত ও পাকিস্তানের জলসীমা। এখানে সামুদ্রিক এলাকায় একটি বিএসএফ পোস্ট রয়েছে। দেখুন ভিডিও-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 31, 2024 03:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).