Tiger Attacks: সুন্দরবনে ফের বাঘের হানা, গুরুতর জখম ১ বনকর্মী

সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার কোনও হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

Tiger Attacks: সুন্দরবনে ফের বাঘের হানা, গুরুতর জখম ১ বনকর্মী
সুন্দরবনে বাঘের হানা (ছবিঃX)

কলকাতাঃ সুন্দরবনে(Sundarban) ফের বাঘের(Tiger) হানা। বাঘের আক্রমণে(Tiger Attacks) গুরুতর জখম বনকর্মী। প্রাণে বাঁচলেন বেশ কয়েকজন কর্মী। সোমবার সকালে একটি বন্য বিড়ালকে রক্ষা করার জন্য বনে গিয়েছিল বনকর্মীদের একটি দল। তাঁদের পরনে ছিল কালো জামা।হাতে ছিল লম্বা লাঠি। বিড়ালটিকে খোঁজার সময় আচমকাই সেখানে এসে হাজির হয় একটি বিশালাকার রয়্যাল বেঙ্গল টাইগার। এক বনকর্মীকে পিছন থেকে আক্রমণ করে সে। কোনওরকমে বাঘের থেকে প্রাণে বাঁচেন ওই ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার কোনও হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এই গোটা ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সুন্দরবনে ফের বাঘের হানা, গুরুতর জখম ১ বনকর্মী

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 10, 2025 03:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).