Modi in Maharashtra: রাম মন্দিরের প্রতিকৃতি মোদীর হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, দেখুন মুম্বইয়ের ভিডিয়ো
মুখ্যমন্ত্রী সহ উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিস এবং অজিত পাওয়ার সকলে মিলে নমোর হাতে তুলে দিলেন অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের চমকপ্রদ এক প্রতিকৃতি।
Modi in Maharashtra: আজ শুক্রবার মহারাষ্ট্র সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রোড শো সেরে নাসিকের শ্রী কালারাম মন্দির দর্শনে যান তিনি। সেখান থেকে জাতীয় যুব উৎসবে যোগ দিয়ে বক্তৃতা করেন। এরপর মোদী পৌঁছন নভি মুম্বইয়ে (Navi Mumbai)। সেখানে ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু 'অটল সেতু'র শিলাবিন্যাস হয়েছে প্রধানমন্ত্রীর হাত দিয়ে। মঞ্চে মোদীকে সংবর্ধনা জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Maharashtra CM Eknath Shinde)। মুখ্যমন্ত্রী সহ উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিস এবং অজিত পাওয়ার সকলে মিলে নমোর হাতে তুলে দিলেন অযোধ্যায় (Ayodhya) নবনির্মিত রাম মন্দিরের (Ram Mandir) চমকপ্রদ এক প্রতিকৃতি।
আরও পড়ুনঃ নাসিকের কালারাম মন্দিরে স্বচ্ছতা অভিযানে প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও
দেখুন নভি মুম্বইয়ের ভিডিয়ো...
VIDEO | PM Modi felicitated and gifted an architectural model of Ayodhya's Ram Mandir by Maharashtra CM Eknath Shinde in Navi Mumbai. pic.twitter.com/Mbzm2N4qQx
— Press Trust of India (@PTI_News) January 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 12, 2024 05:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

