Manipur: রাষ্ট্রপতি শাসনের মধ্যে ফের উত্তপ্ত মণিপুর, মহিলাদের ধর্না মঞ্চে সেনাবাহিনীর অনাচার!
২০২৩ সালের মে মাসে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর।
নয়াদিল্লি: ফেরা অশান্ত মণিপুর (Manipur)। মেইতেই ও কুকি জনগোষ্ঠীর অন্তর্দ্বন্দ্বে প্রায় দুই বছর ধরেই অশান্ত রয়েছে মণিপুর। ২০২৩ সালের মে মাসে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। দুই মহিলাকে নগ্ন করে প্যারেড করানোর ভিডিও ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা দেশে। আরও আগুন জ্বলে ওঠে মণিপুরে। হিংসায় প্রাণ গিয়েছে প্রায় ২৫০ জন মানুষের, আহতের সংখ্যা বহু।
চাপের মুখে পড়ে মণিপুরে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফাপত্র দেন বীরেন সিং। গত ৯ ফেব্রুয়ারি বীরেন সিংয়ের পদত্যাগের পর মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারেনি বিজেপি। পরিস্থিতি সামলাতে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। তবে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরেও মণিপুরের মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
ভারতীয় সেনাবাহিনীর মণিপুরের মহিলাদের ধর্না মঞ্চে অনাচারের একটি ভিডিও ভাইরাল হয়েছে
Manipur:
Gone are the days when such tactics were useful. This is Indian Army. They know how to handle such rogue elements.🤣 pic.twitter.com/yvqhES6Vgm
— Alagesh Chelliah (@AlageshChelliah) March 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 16, 2603 05:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

