Rajasthan Shocker: মাথায় বন্দুক ঠেকিয়ে লুট বরের গলার ১৪ লক্ষের মালা
ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
নয়াদিল্লিঃ গলায় ১৪ লক্ষ টাকার নোটের মালা পরে বিয়ে করতে গিয়েছিলেন বর। বউ নিয়ে বাড়ি ফেরার পর বরের মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনিয়ে নেওয়া হল টাকার মালা। ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ার জেলার ভিওয়াদি জেলায়। জানা গিয়েছে, বিয়ের জন্য ৩০০০ টি ৫০০ টাকার নোটের এই মালাটি ভাড়া নেওয়া হয়েছিল। বিয়ে শেষ করে সেই মালা ফেরত দিতে যাচ্ছিলেন বরের এক আত্মীয়। পথে তাঁদের বাইকের সামনে এসে দাঁড়ায় একটি গাড়ি। সেই গাড়ি থেকে নেমে আসেন বেশ কয়েকজন। এরপর তাঁদের মাথায় বন্দুক ঠেকিয়ে ১৪ লক্ষ টাকার মালা নিয়ে পালায় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
মাথায় বন্দুক ঠেকিয়ে লুট বরের গলার ১৪ লক্ষের মালা
Man Robbed Of Rs 14.5 Lakh Cash Garland At Gunpoint After Rajasthan Weddinghttps://t.co/gWw5gMeYag pic.twitter.com/Y9gYyyXDy5
— NDTV (@ndtv) June 4, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 05, 2025 10:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

