Mamata Banerjee: শোকাহত মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ‘তিলোত্তমা’-কে উৎসর্গ
‘আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আর জি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত।'
কলকাতা: আজ তৃণমূল ছাত্র পরিষদের (Trinamool Chhatra Parishad) প্রতিষ্ঠা দিবস। গতকাল ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে উত্তাল অবস্থার জন্য আজ ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছে বিজেপি। তবে তৃণমূল ছাত্র পরিষদের বাৎসরিক অনুষ্ঠান এবার অন্যরকমভাবে পালন হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লিখেছেন, ‘আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আর জি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত।'
গত ৯ তারিখ কলকাতার আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) সেমিনার রুমে তরুণী চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ ও খুন করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিবিআইয় (CBI)। তবে এতগুলো দিন কেটে গেলেও এখনও এখনও পর্যন্ত অগ্রগতি হয়নি। ঘটনার প্রতিবাদে প্রতিদিনই পথে নামছেন অসংখ্য মানুষ। আজ শ্যামবাজার থেকে ধর্মতলা অবধি মহামিছিলের ডাক দিয়েছেন প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা।
দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট
আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আর জি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত।
আর জি করে আমাদের সেই যে বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, তাঁর পরিবারের প্রতি আন্তরিকতম সমবেদনা জানিয়ে এবং…
— Mamata Banerjee (@MamataOfficial) August 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 28, 2024 12:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

