Maharashtra: মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের আগে সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন ফরণবীস
কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা মন্দির চত্বর। প্রসঙ্গত, মুম্বইয়ের আজাদ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় শুরু হবে এই বিশেষ অনুষ্ঠান।
নয়াদিল্লিঃ আজ, ৫ ডিসেম্বর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন দেবেন্দ্র ফরণবীস(Devendra Fadnavis)। বিশেষ দিনে জীবনের নতুন অধ্যায় শুরু করার আগে মহারাষ্ট্রের(Maharashtra) বিখ্যাত সিদ্ধি বিনায়ক মন্দিরে(Shree Siddhivinayak Temple) পুজো দিতে গেলেন তিনি। বৃহস্পতি সকালে নিয়ম মেনে মন্দিরে পুজো দেন তিনি। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা মন্দির চত্বর। প্রসঙ্গত, মুম্বইয়ের আজাদ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় শুরু হবে এই বিশেষ অনুষ্ঠান। ফরণবীসের পাশাপাশি এদিন উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন একনাথ শিন্ডে(Eknath Shinde) ও অজিত পওয়ার(Ajit Pawar)। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আজ সকাল থেকেই মুম্বইয়ে আসতে শুরু করেছেন অতিথিরা।
মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের আগে সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন ফরণবীস
#WATCH | Mumbai: Maharashtra CM-designate Fadnvais leaves from Shree Siddhivinayak Temple after offering prayers, ahead of his swearing-in ceremony later today. pic.twitter.com/mHV66i36Bk
— ANI (@ANI) December 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 05, 2024 12:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

