Loksabha Elections 2024: বিগত নির্বাচনে কম ভোট, ১১-টি রাজ্যের পুর কমিশনার এবং বাছাই করা কিছু জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

সবচেয়ে কম ভোট পড়েছে, এমন ১১-টি রাজ্যে পুর কমিশনার এবং বাছাই করা কিছু জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন।নতুন দিল্লিতে এই বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনে ভোটারের সংখ্যা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হবে।

Loksabha Elections 2024: বিগত নির্বাচনে কম ভোট, ১১-টি রাজ্যের পুর কমিশনার এবং বাছাই করা কিছু জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন
The Election Commission of India Photo Credit: @airnews_kolkata

সবচেয়ে কম ভোট পড়েছে, এমন ১১-টি রাজ্যে পুর কমিশনার এবং বাছাই করা কিছু জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন।নতুন দিল্লিতে এই বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনে ভোটারের সংখ্যা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হবে। নির্দিষ্ট কিছু শহুরে এবং গ্রামীণ এলাকায় কম ভোট পড়ার সমস্যা মোকাবিলায় নির্দিষ্ট কর্ম পরিকল্পনা তৈরি করাই হবে এই বৈঠকের মূল লক্ষ্য। দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ , আমেদাবাদ, পুনে, থানে, নাগপুর, পাটনাসাহিব, লক্ষ্ণৌ এবং কানপুরের পুর কমিশনাররা এতে যোগ দিচ্ছেন। থাকছেন বিহার ও উত্তরপ্রদেশের বাছাই করা কিছু জেলার নির্বাচনী আধিকারিকরা।বৈঠকে নেতৃত্ব দেবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সঙ্গে থাকবেন, দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সন্ধু।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 05, 2024 09:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).