Lok Sabha Elections Results 2024: কিশোরীলালের কাছে ১ লক্ষ ভোটে পিছিয়ে স্মৃতি, গান্ধী গড় আমেঠিতে ফের কংগ্রেসের রাজ
দুপুর ৩টে অবধি স্মৃতি পেয়েছেন আড়াই লক্ষ ভোট। কিশোরীলালের থেকে ১ লক্ষ ভোটে পিছিয়ে তিনি। আমেঠি 'স্মৃতি'হারা হচ্ছে বলেই ধরে নিয়েছে হাত শিবির।
ভোটের ব্যবধান টোপকে গেল ১ লক্ষ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গান্ধী গড় আমেঠি (Amethi) লোকসভা আসন আরও একবার 'হাত' শিবিরে ফিরতে চলেছে। গতবারের সাংসদ স্মৃতি ইরানিকেই ওই কেন্দ্র থেকে দাঁড় করিয়েছিল বিজেপি। অন্যদিকে কংগ্রেস প্রার্থী করেছিল গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কিশোরীলাল শর্মাকে (Kishori Lal Sharma)। ২০১৯ সালে আমেঠি থেকে স্মৃতির কাছে হেরে যাওয়ায় চব্বিশের লোকসভায় রাহুল গান্ধী আর ওই কেন্দ্র থেকে দাঁড়াননি। স্মৃতির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল মার্জিনে এগিয়ে রয়েছেন কিশোরী। তাঁর ঝুলিতে রয়েছে ৩ লক্ষ ৬৪ হাজার ৭৮০টি ভোট। অন্যদিকে দুপুর ৩টে অবধি স্মৃতি পেয়েছেন আড়াই লক্ষ ভোট। কিশোরীলালের থেকে ১ লক্ষ ভোটে পিছিয়ে তিনি। আমেঠি 'স্মৃতি'হারা হচ্ছে বলেই ধরে নিয়েছে হাত শিবির।
আরও পড়ুনঃ ‘স্মৃতি’হারা হতে চলেছে আমেঠি, কিশোরীলালের ‘হাত’ ধরে গান্ধী গড় ফেরার ইঙ্গিত
দেখুন...
Amethi parliamentary seat | Congress' Kishori Lal Sharma leads by 1,04,809 votes against BJP's Smriti Irani, as per Election Commission pic.twitter.com/GOyOfOsmqv
— ANI (@ANI) June 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 04, 2024 03:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

