RG Kar Rape and Murder Case: মহিলা কমিশনের দফতরে তালা! আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চা
লকেট চ্যাটার্জি (Locket Chatterjee), অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) সহ বিজেপি কর্মীরা রাজ্য মহিলা কমিশন (Women's Commission) দফতরে গিয়ে প্রতিবাদ জানাচ্ছে।
কলকাতা: আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের (Rape-Murder) ঘটনার ২২ দিন কেটে গিয়েছে, এখনও অপরাধীদের কিনারা হল না। দফায় দফায় আন্দোলনে নামছে মানুষ। আরজি কর-কাণ্ড নিয়ে কেন চুপ রাজ্য মহিলা কমিশন! এই অভিযোগ তুলে শুক্রবার কমিশনের সদর দফতরে অভিযানের কর্মসূচি নিয়েছে বিজেপির মহিলা মোর্চা। আজ লকেট চ্যাটার্জি (Locket Chatterjee) এবং অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) সহ বিজেপি কর্মীরা রাজ্য মহিলা কমিশন (Women's Commission) দফতরে পৌঁছেছেন। বিজেপি নেতাকর্মীরা আওয়াজ তুলে মহিলা কমিশনকে ধিক্কার জানান। গেটের সামনে একটা প্রতীকী তালা ঝুলিয়ে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন। প্রতীকী তালায় লেখা, 'মহিলা কমিশনের মুখে কুলুপ দফতরে তাই তালা।' দেখুন-
#WATCH | Kolkata, West Bengal: BJP Leaders including Locket Chatterjee and Agnimitra Paul reached the State Women's Commission to 'lock' it for their alleged 'inaction' in crimes against women. pic.twitter.com/juqtFWbkqo
— ANI (@ANI) August 30, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 30, 2024 05:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

