Leopard Death in Uttar Pradesh: টাইগার রিজার্ভ থেকে বেরিয়ে বড় রাস্তায় উঠতেই গাড়ির ধাক্কা, মৃত্যু চিতাবাঘের
সোমবার সকালে রাস্তায় রক্তাক্ত অবস্থায় চিতাটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারাই খবর দেন বন দফতরে। দেহ উদ্ধার করে অটোপসির জন্যে পাঠিয়েছে আধিকারিকরা।
Leopard Death in Uttar Pradesh: গাড়ির ধাক্কায় উত্তরপ্রদেশে প্রাণ গেল এক চিতার। পিলভিট জেলার জার কালিয়া গ্রামে রবিবার রাতে রাস্তা পারাপারের সময়ে গাড়িতে ধাক্কা মারে চিতাবাঘটিকে। পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্ট (Pilibhit Tiger Reserve Forest) থেকে বেরিয়ে বড় রাস্তার উপর উঠতেই রাতের অন্ধকারে গাড়ির ধাক্কা খায় বাঘটি। সোমবার সকালে রাস্তায় রক্তাক্ত অবস্থায় চিতাটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারাই খবর দেন বন দফতরে। দেহ উদ্ধার করে অটোপসির জন্যে পাঠিয়েছে আধিকারিকরা। রাস্তায় মৃত বাঘটি পড়ে থাকা অবস্থায় ভিডিয়ো করেন স্থানীয়রা।
আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে ফের বাঘের আতঙ্ক, হামলায় মৃত নয় বছরের কিশোরী
তেমনই এক ভিডিয়ো দেখুন...
#UttarPradesh: Leopard coming out of Pilibhit Tiger Reserve forest tragically lost its life in a collision with an unidentified vehicle near Jar Kalliya Village in Pilibhit district.
Villagers saw the leopard's dead body lying on roadside in the morning. On information, the… pic.twitter.com/gciOWzCq8S
— All India Radio News (@airnewsalerts) January 1, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 2024 04:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

