Kerala HC: দলিত নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দুবছর পর কাঠগড়ায় পুলিশ অফিসার, মিলল না জামিন

১৪ বছর বয়সী দলিত নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পুলিশ অফিসারের জামিনে 'না' করল কেরল হাইকোর্ট।

Kerala HC: দলিত নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দুবছর পর কাঠগড়ায় পুলিশ অফিসার, মিলল না জামিন
প্রতীকী ছবি (Photo Credit: IANS)

নয়াদিল্লি: কেরল হাইকোর্ট (Kerala HC) ১৪ বছর বয়সী দলিত নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পুলিশ অফিসারের জামিনে অস্বীকার করেছে। দুই বছর আগে ত্রিশুর জেলার দলিত সম্প্রদায়ের নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হন পুলিশ অফিসাটি। তিনি নাবালিকাকে তাঁর জন্মদিন উদযাপনের অজুহাতে ২০২২ সালে ১৪ নভেম্বর ধর্ষণ করেন। চলতি বছর সেপ্টম্বর মাসে অভিযুক্তকে IPC, POCSO আইন এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি আইনের অধীনে গ্রেফতার করা হয়। আদালত সংবিধানের ২১ ধারায় মৌলিক অধিকার বিবেচনা করে অপরাধের গুরুত্বের ওপর জোর দিয়েছে। আজ কেরল আদালত জানিয়েছে, জঘন্য অপরাধের জন্য তিনি জামিনে মুক্তি পাওয়ার যোগ্য নন। দেখুন-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 22, 2024 11:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).