Karnataka Death: মাইসোরে দুষিত জল পান করে মৃত্যু ১ জনের, অসুস্থ প্রায় ১৬৮
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মাইসোরের ডিসি ডঃ কে ভি রাজেন্দ্র এবং ডিএইচও ডঃ পি সি কুমারস্বামীর সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় সমস্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন।
কর্ণাটকঃ মাইসোরের কে সালুন্ডি গ্রামে দুষিত জল পান করে মৃত্যু ১ জনের। অসুস্থ ১৬৮ জন। মৃতের নাম কনকরাজু। বয়স ২৪ বছর। কে সালুন্ডি গ্রামেরই বাসিন্দা ছিলেন তিনি। দূষিত জল পান করার ফলে কলেরা হয় তাঁর। বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ওই গ্রামের ১২০ জনের বেশি মানুষ ডায়ারিয়ায় আক্রান্ত বলে খবর। জল থেকেই এই ধরনের রোগ ছড়াচ্ছে বলে ধরে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মাইসোরের ডিসি ডঃ কে ভি রাজেন্দ্র এবং ডিএইচও ডঃ পি সি কুমারস্বামীর সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় সমস্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন।
Karnataka: One person died and over 48 fell ill due to contaminated water in K. Salundi village, Mysuru. CM Siddaramaiah has directed authorities to determine the cause and ensure proper treatment. Local MLA G.T. Deve Gowda demands compensation for victims pic.twitter.com/aevZcfyEvn
— IANS (@ians_india) May 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 21, 2024 04:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

