Mumbai Monorail service: বিপর্যয় এড়িয়ে সকাল থেকে নিজের ছন্দে মুম্বইয়ের মনোরেল, রইল তাঁর ভিডিও (দেখুন ভিডিও)
গত মঙ্গলবার (১৯ অগস্ট) মুম্বইয়ের মহীশূর কলোনি স্টেশনের কাছে বিদ্যুৎ সরবরাহের সমস্যার কারণে আটকে পড়ে মনোরেল। ঘটনার পরেই তড়িঘড়ি যাত্রীদের উদ্ধার করা হয়। বৃহন মুম্বাই কর্পোরেশনের অতিরিক্ত পৌর কমিশনার অমিত সাইনি জানান- মহীশূর কলোনি স্টেশনের কাছে ভক্তিপার্ক এবং চেম্বুরের মধ্যে আটকে পড়েছিল মনোরেলটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি। এছাড়া ঘটনাস্থলে পৌঁছয় দমকল। এরপর স্কাই ল্যাডারের সাহায্যে প্রায় ৫০০ জনেরও বেশি যাত্রীকে উদ্ধার করা হয়। এই ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
তবে গতকালের বিপর্যয়ের পর আজ সকাল থেকে নিজের ছন্দে চলতে শুরু করেছে মনোরেল। আজও সকাল থেকে বৃষ্টিতে ভিজছে বাণিজ্য নগরী। দেখুন সেই ছবি-
#WATCH || Mumbai, Maharashtra: Monorail services have resumed after last night’s incident, where train RST-4 got stuck between #BhaktiPark and #Chembur near # station.#MumbaiMonorail #MumbaiNews pic.twitter.com/Rz3VX4loLd
— All India Radio News (@airnewsalerts) August 20, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 20, 2025 12:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

