RG Kar Case: স্বাস্থ্য়ভবন থেকে সিজিও কমপ্লেক্সে জুনিয়র ডাক্তারদের মিছিল, আগামীকাল থেকে কাজে ফিরবেন

জরুরী পরিষেবা চালু হলেও ওপিডি পরিষেবা স্থগিত থাকবে...

RG Kar Case: স্বাস্থ্য়ভবন থেকে সিজিও কমপ্লেক্সে জুনিয়র ডাক্তারদের মিছিল, আগামীকাল থেকে কাজে ফিরবেন
Junior Doctors Front holds Protest March (Photo Credit: X)

কলকাতা: স্বাস্থ্যভবনের (Swasthya Bhawan) সামনে থেকে আজ জুনিয়র ডাক্তারদের ধর্না উঠেছে। আগামীকাল থেকে কাজে ফিরবেন তাঁরা। তবে জরুরী পরিষেবা চালু হলেও ওপিডি পরিষেবা স্থগিত থাকবে। ধর্না তুলে নেওয়ার পর বিচারের দাবিতে স্বাস্থ্য়ভবন থেকে সিজিও কমপ্লেক্স (CGO Complex) অবধি মিছিল করেন আন্দোলনকারীরা। সিজিও কমপ্লেক্সের সামনে প্রতিবাদী আওয়াজ তুলে দ্রুত তদন্তের দাবি জানাচ্ছেন।

গত ৯ অগস্ট আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার প্রতিবাদে এবং বিচার চেয়ে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। ১০ সেপ্টেম্বর থেকে সল্টলেকে স্বাস্থ্য়ভবনের সামনে ধর্নায় বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। গতকাল ধর্না প্রত্যাহার করে নেন জুনিয়র ডাক্তাররা। আগামী ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ফের আর জি কর মামলার শুনানি ।

স্বাস্থ্য়ভবন থেকে সিজিও কমপ্লেক্সে জুনিয়র ডাক্তারদের মিছিল

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 20, 2024 04:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).